স্থানীয় সংবাদ

রূপসায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

রূপসা প্রতিনিধি: খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ২৭ জানুয়ারি সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনার পর ইজিবাইক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারিয়াকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পিকিং সিকদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এ ঘটনায় ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রূপসা থানায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button