কেএমপি কমিশনার সাথে নাগরিক ফোরামের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ২৯ জানুয়ারি কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে কেএমপি’র কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে নাগরিক ফোরাম, খুলনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নাগরিক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ইকবাল হাসান তুহিনের নেতৃত্বে মহানগরীর ৩১ টি ওয়ার্ডের নাগরিক ফোরাম সভাপতি ,সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাগরিক ফোরাম নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর অপরাধ, মাদক প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা ও পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ মোট ৫টি সুপারিশমালা কেএমপি কমিশনার মহোদয়ের কাছে পেশ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। মতবিনিময়কালে কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, খুলনা মহানগরীতে রাজনৈতিক সহিংসতা বা গার্মেন্টসকেন্দ্রিক অস্থিরতা না থাকলেও এখানে চরমপন্থী, গোপন সন্ত্রাসী চক্র এবং মাদক কারবারিদের উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ দমনে কেএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে খুলনা মহানগরীতে সংঘটিত ৩৬টি হত্যাকান্ডের মধ্যে ৩৩টির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ, যা প্রায় শতভাগ সাফল্যের কাছাকাছি। সন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, এক্ষেত্রে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ত্রাসী ও চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। কেউ তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ বিষয়ে তিনি সবাইকে আশ্বস্থ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), নাগরিক ফোরাম, খুলনার কো চেয়ারপার্সন নওশাদুজ্জামান পল্টু, সরদার আবু তাহের, সাংগঠনিক সচিব শাকিল আহমেদ, দপ্তর সচিব আল মামুন বাদল, প্রচার সচিব মেজবাহ উল তমাল, তথ্য ও গবেষনা সচিব সফিকুল হোসেন শান্ত, লজিষ্টিক অফিসার প্রদীপ ভাদুরীসহ নাগরিক ফোরামের বিভিন্ন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
