স্থানীয় সংবাদ

আশাশুনিতে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন

বাবুল হোসেন, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার আনুলিয়ায় নির্মম ভাবে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত ইসমাইল হোসেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া জেলেখালি বানারাশিপুর গ্রামের মহিরউদ্দীন সানার ছোট ছেলে। জানাজা নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা। জানাজা নামাজে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু,
সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, মরহুমের বড় ভাই ওসমান গনি প্রমুখ। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button