স্থানীয় সংবাদ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দিনভর গণসংযোগ

# খুলনা-৫ আসনের ডুমুরিয়ায় ধানের শীষের পক্ষে #

খবর বিজ্ঞপ্তি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলি আসগর লবির বিজয় নিশ্চিত করতে দিনভর গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজার, রংপুর কালিতলা বাজার, সাড়াতলার বটতলা বাজার, থুকড়া বাজার, মিকশিমিল বাজার, চুকনগর বাজার, কাঠালতলা বাজার, ডুমুরিয়া সদরসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ও দোকানে দোকানে ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন তারা। এ সময় আইনজীবী নেতারা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা জেলার আহ্বায়ক এডভোকেট মাসুদ হোসেন রনি বলেন, “দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ধানের শীষের প্রার্থী আলি আসগর লবি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। তাকে বিজয়ী করতে পারলেই এই এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। ফোরামের সাবেক সদস্য সচিব এডভোকেট তৌহিদুর রহমান তুষারম বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের লড়াই নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। মানুষ এখন আর সাজানো নির্বাচন চায় না। তারা নিজের ভোট নিজে দিতে চায়। সেই প্রত্যাশা পূরণ করতে হলে ধানের শীষের বিকল্প নেই। আলি আসগর লবি এ অঞ্চলের সন্তান হিসেবে আপনাদের ভোটের দাবিদার। খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল হাসান রুবা বলেন, “আইনজীবীরা সবসময় ন্যায় ও অধিকারের পক্ষে থেকেছেন। আজও আমরা জনগণের ভোটাধিকার রক্ষার পক্ষে মাঠে নেমেছি। খুলনা-৫ আসনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। এ সময় আরও বক্তব্য দেন এডভোকেট শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এডভোকেট মাহফুজুর রহমান মফিজ, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট খালেদ হাসান জনি, এডভোকেট জাহিদুজ্জামান, এডভোকেট সাইফুর রহমান সুমন, এডভোকেট কামাল হাসান, এডভোকেট ফরহাদ আব্বাস, এডভোকেট শফিউল আলম তুতি, এডভোকেট মোস্তাকুজ্জামান মুক্তা, এডভোকেট মিজানুর রহমান বাবু, এডভোকেট মুজাহিদুল ইসলাম শামীম, এডভোকেট শাহজাহান ঠাকুর ও এডভোকেট মিল্টন মন্ডল।
বক্তারা বলেন, ধানের শীষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই আইনজীবী নেতৃবৃন্দের কাছে ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন। নেতৃবৃন্দ চুকনগর বায়তুস সালাম জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। উল্লেখ্য, আইনজীবী ফোরামে নেতৃবৃন্দ বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা-১ আসনে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খুলনা-৪ আসনে এবং শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনা-৬ আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button