স্থানীয় সংবাদ

নবম পে-স্কেলের দাবিতে বাগেরহাট কালেক্টরেট চত্বরে কর্মবিরতি পালন

বাগেরহাট প্রতিনিধি ঃ বৈষম্য মুক্ত নবম পে স্কেলের গেজেট ঘোষণার দাবিতে বাগেরহাটে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি রেখে বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা কালেক্টরেট চত্বরে রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সোমবার ও মঙ্গলবার একই দাবীতে অনুরুপ কর্মসুচী পালন করা হবে বলে ঘোষনা করা হয়। বিক্ষোভকারী বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেলের বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যে কমিশনের রিপোর্ট সরকারের হাতে ইতোমধ্যে চলে এসেছে। অথচ গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। আবার সরকারের জ্বালানি উপদেষ্টা বলেছেন, এই সরকার কমিশন বাস্তবায়ন করবে না, তখন কর্মচারীরা আরো ক্ষোভের আগুনে জ্বলে উঠেছেন। এ কর্মবিরতির কারণে জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে অপেক্ষা করছি। কিন্তু সরকার তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য নূন্যতম বেতনটুকু যদি না দেয়, তাহলে তারা কতদিন আর ধৈর্য ধারণ করবেন। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে রাস্তায় নেমেছি। সরকার দাবি বাস্তবায়ন করলে সাথে সাথে কাজে ফিরে যাবেন বলে বক্তারা বলেন। মৌলিক চাহিদা পূরণের নূন্যতম বেতন দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান। প্রসঙ্গতঃ গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষণা করা। এর মধ্যে দাবি আদায় না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখী ভুখা মিছিল করার ঘোষণা দেয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচার সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল ও কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button