কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী আজাদের মতবিনিময়

কেশবপুর (যশোর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আবুল হোসেন আজাদ কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার বালিয়াডাঙ্গাস্থ তার বাসভবনে মতবিনিময়কালে তিনি কেশবপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী ও মোতাহার হোসাইন, সদস্য কবির হোসেন,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী কমিটির সদস্য অলিয়ার রহমান। উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার,যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী সদস্য মেহেদি হাসান জাহিদ, সদস্য দিলিপ মোদক, তন্ময় মিত্র বাপি,আব্দুল মোমিন, রাজ্জাক আহমেদ রাজু, তাইফুর রহমান, রুহুল আমিন খান, আব্দুর রহমান, আব্দুল করিম, আইয়ুব খান, আলমগীর হোসেন, মিলন কুমার দে,আলমগীর হোসেন,কামরুজ্জামান রাজু , ও জাকির হোসেন।



