স্থানীয় সংবাদ

৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ আর্টিকেল নাইন্টিন এর সার্বিক সহযোগিতায়

খবর বিজ্ঞপ্তি ঃ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (এষড়নধষ অভভধরৎং ঈধহধফধ) এর অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (ইঔচঈ)-এর উদ্যোগে খুলনা ঢাকা বাগেরহাট গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিটি আর্টিকেল ১৯ (ARTICLE 19) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada) বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায় আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BJPC-এর সভাপতি কৌশিক দে। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা। একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো.হেদায়েৎ হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন,সহ বাগেরহাট মোল্লারহাট রামপাল গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এমন উদ্যোগ খুব কমই দেখেছেন। অনুষ্ঠানে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কানাডিয়ান দাতা সংস্থা ও আর্টিকেল নাইনকে ধন্যবাদ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button