স্থানীয় সংবাদ

যশোরে হুমকির মুখে এলাকা ছাড়ার পর বসতবাড়িতে আগুন : ঝুঁকির মধ্যে পরিবার

যশোর ব্যুরো : যশোর বাঘারপাড়া উপজেলায় দুর্বৃত্তদের অব্যহত হুমকি ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছে একটি পরিবার। এমনকি দুর্বৃত্তদের অব্যহত হুমকিতে আইনগত সহায়তাও নিতে পারছে না ভুক্তভোগি পরিবারটি। ভুক্তভোগী পরিবারের মোঃ জাকির হোসেন ও তার ছেলে সিরাজুল ইসলাম তুহিনসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় সূত্রে জানা যায়,একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের ফাঁদে পড়ে পরিবারটি তাদের অর্থ ও সম্পদ হারায়। পরবর্তীতে সুদের টাকা, বিভিন্ন সমিতি ও ব্যাংক ঋণের চাপে সময়মতো দেনা পরিশোধ করতে না পারায় তারা লাগাতার হুমকি ও ভয়ভীতির শিকার হয়। প্রাণনাশের আশঙ্কায় পরিবারটি নিজ এলাকা ত্যাগ করতে বাধ্য হলে দুর্বৃত্তরা তাদের অনুপস্থিতিতে প্রতিশোধমূলকভাবে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকা থেকে পালিয়ে থাকতে বাধ্য হয়েছে। অর্থনৈতিকভাবে ধ্বংসের পাশাপাশি মানবিকভাবেও তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। সব হারিয়ে নিঃস্ব এই পরিবারটি এখন কেবল নিরাপত্তা ও ন্যায়ের আশায় দিন কাটাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button