স্থানীয় সংবাদ

বিএনপির সমাবেশের মিডিয়া বক্স দলীয় নেতা -কর্মীদের দখলে

স্টাফ রিপোর্টারঃ খালিশপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে মিডিয়া বক্স দলীয় নেতা-কর্মীদের অবাধ বিচরণ ও দখলের কারণে বিব্রতকর অবস্থায় পড়েন গণমাধ্যম কর্মীর্।া অনেকে চেয়ার না পেয়ে দাড়িয়ে দাড়িয়ে সংবাদ সংগ্রহণ করেন। কিন্তু সাংবাদিকদের জন্য নির্ধারিত অধিকাংশ চেয়ার দখলে ছিল নেতা কর্মীদের। এমনকি একজন নেতার স্ত্রীকে মিডিয়া বক্সে বসার ব্যবস্থা করতে তার পক্ষ থেকে ব্যাপক প্রভাব বিস্তার করতে দেখা যায়। ওই নেতদার স্ত্রীকে বসার জন্য সাংবাদিতক নেতাকে দৌড় ঝাপ করতে দেখা যায়। অথচ সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাসান চৌধরি নামের একজন সাংবাদ কর্মী বলেন, কয়েক দিন আগে জামায়াতের আমীর খুলনায় আসেন। ওই সমাবেশে সাংবাদিকদের যেভাবে মূল্যায়ন করা হয় তার কিছু এখানে করা হয়নি। উল্টো তাদের চেয়ার দলীয় নেতা-কর্মীরা দখলে রাখেন। যা খুবই দৃষ্টিকটুর বিষয়। মিডিয়া বক্সের দায়িত্বে যারা ছিলেন তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। অনেক সাংবাদিক মিডিয়া সেলের কার্ড না পেলেও দলীয় নেতা-কর্মীরা তা পায়। বক্সের ভিতর কেউ কেউ ধুমপান করে যা অধুমপায়ী সাংবাদিকদের জন্য কস্টকর বিষয় ছিল। এ সব বিষয় আগামীতে যা পূর্ণাবৃত্তি না ঘটে সে জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের গঠনমুলক ভূমিকা রাখা উচিত বলে ক্ষুব্দ সাংবাদিকরা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button