স্থানীয় সংবাদ

জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখাবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# যোগিপোল ইউনিয়ন ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা, মিছিল ও গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কিছু ব্যক্তি আমাদের মায়েদের অপমান করেছে। আমরা বেসামাল হইনি, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই প্রতিবাদ করেছি। আজ জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে। কেউ যদি আবার নতুন রূপে ফ্যাসিবাদ নিয়ে আসে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।” তিনি আরও বলেন, “জুলাইয়ের আন্দোলন শেষ হয়ে যায়নি। আর কোন মেয়েদের গায়ে যদি হাত দেওয়া হয়, তাহলে কোনো মায়ের সন্তান তা সহ্য করবে না। তিনি বলেন, “মায়ের সন্তানরা বেঁচে থাকতে মায়ের অপমান মেনে নেবে না। আমাদের মায়ের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়েও বেশি। জীবন দিতে পারি, কিন্তু মায়ের সম্মান কারও হাতে তুলে দিতে পারি না।” আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক করে ছড়ানো গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “আজ একটি নির্বাচনী জনসভায় একটি দলের প্রধান গুজব ছড়িয়েছে, এতো পচা, এতো নোংরা চিন্তা কীভাবে করে? যাদের নিজের চরিত্রে কোনো সম্পদ নেই, তারাই অন্যের চরিত্র নিয়ে কুৎসা রটায়। আমি তার এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী যোগিপোল ইউনিয়ন ও ২ নং ওয়ার্ডের ফুলবাড়ীগেট, কুয়েট গেটসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, মিছিল ও গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
যোগিপোল ইউনিয়ন এর আমীর ইসমাঈল হোসেন পারভেজ এর সভাপতিত্বে ও হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দৌলতপুর থানা জামায়াতের আমীর মাওলানা মুশাররফ আনসারী, ব্যাবসায়ী থানা আমীর সিদ্দিকুর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, ছাত্রশিবিরের সাবেক নেতা মনসুর আলম চৌধুরী, ব্যবসায়ী নেতা আজিজুর রহমান স্বপন, জামায়াত নেতা মাওলানা মহিউদ্দিন, ফুলবাড়িগেট বাজার কমিটির সহ-সভাপতি মাসুদ মোড়ল, খেলাফত মজলিসের দৌলতপুর থানা সভাপতি মানসুরুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান, ফুলবাড়িগেট বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, রেজাউল কবির, মাওলানা হাবিবুর রহমান, শরিফুল ইসলাম অহিদ গাজী প্রমুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠিত হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। নেতৃবৃন্দ খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button