বাগেরহাট-২ আসনের জামায়াত ইসলামি প্রার্থী রাহাদ ও স্বতন্ত্র প্রার্থী সেলিম কে আদালতের শোকজ

# আচরন বিধি লংঘন #
বাগেরহাট প্রতিনিধি ঃ গাছে ফেষ্টুন ও দোকানে দোকানে রঙ্গিন ব্যানার টানিয়ে এবং অন্য প্রার্থীর অফিস কার্য্যলয়ের সামনে নিবাচনী প্রচারনা গেট নির্মান করায় নির্বাচন বিধিমালা ২০২৫ এর আচারন লংঘন করার সুনির্দ্দিষ্ট অভিযোগ পেয়ে বাগেরহাট -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মঞ্জরুল হক রাহাদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক এমপি এমএ এইচ সেলিম কে পৃথক পৃথক নোটিশে শোকজ করা হয়েছে। নির্বাচনী এলাকা -৯৬ অর্থাৎ বাগেরহাট-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আজমীরা ফেরদৌসি সোমবার এ শোকজ নোটিশ প্রদান করেন। ওই নোটিশে বলা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জরুল হক রাহাদ জেলা সদরের দশানী এলাকায় গাছে ফেষ্টুন ও দোকানে রঙ্গিন ব্যানার টানিয়ে নির্বাচনী প্রচারনা করছেন। যা বিধিমালা ২০২৫ এর ৭ এর (খ) ও ৭ এর (গ) ধারা লংঘন হয়েছে। একই আসানের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম সদর উপজেলার বিষ্ণুপুর কুলিয়াদাইড় এলাকায় বিএনপি অফিস কার্য্যলয়ের সামনে তার নির্বাচনী প্রচারনা গেট নির্মান করেছেন। এ বিষয়ে বাগেরহাট সদরের সোনাতলা এলাকার এমএম জাবেদ হোসেন জেলা রিটানিং কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধানী টিমের কাছে এমএএইচ সেলিমের নির্বাচনী এলাকায় গাছে ফেস্টুন টানিয়ে নির্বাচনী প্রচারনা করছেন বলে প্রতীয়মান হয়। এতে নির্বাচন বিধিমালা-২০২৫ এর ১৩(ক) ও ৭(গ) ধারা সুস্পষ্ট লংঘন এবং শাস্তিমুলক অপরাধ কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় শেখ মঞ্জুরুল হক রাহাদ ও এমএএইচ সেলিম এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বরাবর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা কেন হবে না? এ বিষয়ে ২ প্রার্থীকে আগামী ৯ ফেব্রুয়ারী-২০২৬ বেলা সাড়ে ১২ টায় বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারকের কার্য্যলয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ নোটিশ বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জারি করতে নির্দেশ দেয়া হয়েছে।



