স্থানীয় সংবাদ
আজ সুজনের জনতার মুখোমুখি অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তিঃ প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ হাদিস পার্কে। খুলনা ২নং আসনের সংসদ সদস্য প্রার্থীদের সাথে সুজন এ মুখোমুখি অনুষ্ঠানের আয়োজক। এ অনুষ্ঠান সফল করতে বুধবার বিকেলে ময়লাপোতা মোড়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজন বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, সদস্য এসএম সোহরাব হোসেন, এসকে এম তাছাদুজ্জমান, খলিলুর রহমান সুমন, নাহিদ প্রমূখ।



