স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় সোমবার দিনব্যাপী সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালিশপুর নেভী চেকপোস্ট মেসার্স বিক্রমপুর স্টোরে বিভিন্ন পণ্য যাচাই করা হয়। বিএসটিআই’র ছাড়পত্র ব্যতীত ক্যাডবেরি চকোলেট বিক্রয় বিতরণ হতে বিরত থাকতে বলা হয় এবং অবৈধ পণ্যসমূহ ডিসপ্লে হতে সরানোর নির্দেশনা দেয়া হয়। খালিশপুর জোড়া গেট নুরজাহান ফুড প্রোডাক্টস কারখানার ত্রুটি বিচ্যুতিসমুহ সংশোধনের জন্য তাগিদে হয়। তবে অন্যান্য অমাদানি করা পণ্য সমুহের বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ করে বিক্রিয়ের পরামর্শ দেওয়া হয়। লবনচরা খালের দক্ষিণপাড় এস এফ পিউরিফিকেশন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যাটারি পানি বিক্রি করায় কারখানায় ব্যাটারি পানি উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ দেয়া হয় এবং বিপুল পরিমান ব্যাটারী পানি বিনষ্ট করা হয়। সাউথ সেন্টার রোড চয়েস কসমেটিক্স প্রতিষ্ঠানে আমদানিকারকের স্টিকারসহ ক্যাডবেরি চকোলেট বিক্রয় বিতরণ করতে দেখা যায় এবং স্টিকার ছাড়াও বিক্রয় করতে দেখা যায়। বিএসটিআই’র ছাড়পত্র ব্যতীত আমদানি করা পণ্য সমুহের ডিসপ্লে হতে সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়। সদর সাউথ সেন্টার রোড চারমী কসমেটিকস প্রতিষ্ঠানে আমদানিকারকের স্টিকারসহ ক্যাডবেরি চকোলেট বিক্রয় বিতরণ করতে দেখা যায় এবং স্টিকার ছাড়াও বিক্রয় করতে দেখা যায়। বিএসটিআই’র ছাড়পত্র ব্যতীত অমাদানি করা পণ্য সমুহের ডিসপ্লে হতে সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়।ডাকবাংলা সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারি প্রতিষ্ঠানের ঘি ও দইয়ের লাইসেন্স ৩০ জুন-২৬ পর্যন্ত মেয়াদ আছে। প্রতিষ্ঠানটি নিজস্ব কোন বেকারি প্রোডাক্ট নেই। অন্য প্রতিষ্ঠানের পাউরুটি, বিস্কুট কিনে বিক্রি করেন। স্বাস্থ্যসম্মত ভাবে পণ্য তৈরির পরামর্শ দেওয়া হয়। অভিযানে সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) মোঃ আব্দুল মান্নান ও মো: বায়জীদ বোস্তামি, পরিদর্শক (মেট)-এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button