খুলনা-৩ আসনে মই মার্কার সমর্থনে পথসভায় নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থীত মই মার্কার প্রার্থী জনার্দন দত্ত নান্টু সমর্থনে গতকাল বিকাল ৪টা ৩০মিনিটে দৌলতপুরে প্রচার মিছিল এবং দৌলতপুর বাজারের সামনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভায় জনার্দন দত্ত নান্টুর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং সিপিবি সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। সমাবেশে কমরেড ফিরোজ বলেন, নির্বাচন কমিশন ও সরকার এখনো সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারেনি। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। অবৈধ অস্ত্র উদ্ধারেও দৃশ্যমান কোন অগ্রগতি নাই। ইতিমধ্যে বিভিন্ন বড় দলের প্রার্থীরা প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক দল নির্বাচনে ধর্মের ব্যবহার করে বেহেস্তের টিকিট বিক্রি করছে, যা আচরণবিধির চরম লঙ্ঘন। সরকার সুষ্ঠু নির্বাচনের চাইতে ব্যয়বহুল কেনাকাটায় মনযোগ বেশি। তিনি রাষ্ট্রায়ত্ত পাটকলসহ খুলনার বন্ধ সকল শিল্প-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে খুলনা-৩ আসনে মই মার্কায় ভোট দিয়ে জনার্দন দত্ত নান্টুকে জয়যুক্ত করার আহ্বান জানান। কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, যারা একসময় পাট শিল্প ধ্বংসসহ খুলনা নগরীকে শিল্পহীন নগরীতে পরিণত করেছিল তারা আজ ভোটের ময়দানে এসে এই শিল্প রক্ষার কথা বলছে। এদের নীতির কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। ওরা ওদের নীতি থেকে সরেনি। তাই তাদের কাছে প্রত্যাশা করার কিছু নেই। বামপন্থীরা তাদের নীতির উপরে দাঁড়িয়ে পাট শিল্প রক্ষা সহ খুলনাকে শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে পারবে। এজন্য জাতীয় সংসদে নীতি প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ আজ আক্রান্ত। সাম্প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান ও নারী বিদ্বেষী অবস্থান নিয়ে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে তিনি বামপন্থীদের প্রার্থী জনার্দন দত্ত নান্টুকে মই মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসান, সিপিবি দৌলতপুর থানা কমিটির নেতা পুর্নেন্দু দে বুবাই, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজ রাসেল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট খুলনা জেলা আহ্বায়ক এ্যাড. সনজিত মন্ডল, শ্রমিক নেতা মিজানুর রহমান স্বপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক তনুশ্রী তনু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রিয়াসাত আলী, বাসদ খালিশপুর থানা আহ্বায়ক ইউনুস আহমেদ মাসুদ, সদস্য ইয়াসিন হাওলাদার, ফিরোজ মোল্লা, খাদিজা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য নাজমা বেগম নাজু, হাজেরা খাতুন, নূর নাহার বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ শুভ প্রমুখ।



