স্থানীয় সংবাদ

বিএনপি ও ছাত্রদলের অব্যাহত নারী হেনস্তা ও খুনের রাজনীতির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ ভোলা ও চট্টগ্রামে বিএনপি-ছাত্রদল কর্তৃক সংঘটিত গণধর্ষণসহ সারাদেশে বিএনপির অব্যাহত নারী হেনস্তা ও খুনের রাজনীতির প্র তিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্র দক্ষিণ শেষে নিউমার্কেট বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।
মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্র ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
মহানগর শাখার সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্র চার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্র কাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিনটানা থানা সভাপতি আবু হানিফা, লবনচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্র মুখ। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির খুলনা মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, সকল ক্যাম্পাস ও থানা ও ওয়ার্ডসমূহের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button