নবম পে-স্কেলের দাবিতে জজশীপ ও সরকারী কর্মচারীদের কর্মবিরতি পালন

বাগেরহাট প্রতিনিধি ঃ বৈষম্য মুক্ত নবম পে স্কেলের গেজেট ঘোষণার দাবিতে বাগেরহাটে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা কর্মবিরতি রেখে বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা কালেক্টরেট চত্বরে বৃহস্পতিবার সকাল থেকে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেলের বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যে কমিশনের রিপোর্ট সরকারের হাতে ইতোমধ্যে চলে এসেছে। অথচ গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। আবার সরকারের জ্বালানি উপদেষ্টা বলেছেন, এই সরকার কমিশন বাস্তবায়ন করবে না, তখন কর্মচারীরা আরো ক্ষোভের আগুনে জ্বলে উঠেছেন। এ কর্মবিরতির কারণে জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে অপেক্ষা করছি। কিন্তু সরকার তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম বেতনটুকু যদি না দেয়, তাহলে তারা কতদিন আর ধৈর্য ধারণ করবেন। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে রাস্তায় নেমেছি। সরকার দাবি বাস্তবায়ন করলে সাথে সাথে কাজে ফিরে যাবেন বলেন বক্তারা বলেন। মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম বেতন দেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বিচার বিভাগ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, নাজির অঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচার সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল ও কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলাম প্রমুখ।



