স্থানীয় সংবাদ

রূপসায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ

রূপসা প্রতিনিধি : রূপসায় সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ৩ টায় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার সাংবাদিক মেহেদী হাসানের গ্রামে বাড়ি উপজেলার পিঠাভোগে এঘটনা ঘটেছে বলে জানান। সরেজমিনে দেখাযায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আঠারবেকি নদীর পাড়ের মাটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা রাতের বেলায় ভেকুদিয়ে কেটে ট্রাকে করে নিয়ে ইটেরভাটায় বিক্রি করে আসছে।যা রীতিমত অন্যায় এবং শাস্তি যোগ্য অপরাধ।এ দিনে বেলা ১১টায় এসকোভেটর দিয়ে মাটি কাটছিল যুবদল নেতা ইসলাম কামরুল শিকদার ।এ সময় খবরটি কে বা কাহারা ইউনিয়ন ভূমি অফিসে জানায়। ভূমি অফিসের নায়েব তার স্টাফ নিয়ে সরাসরি ঘটনাস্থলে যায়। তখন যুবদল নেতা কামরুলের সাথে সাংবাদিক মেহেদি হাসানের ভাই অমিত ভুমি অফিসের (এমএলএমএস চুক্তিভিত্তিক)কর্মচারির হাতাহাতি হলে ইউনিয়ন ভুমি অফিসের দায়িত্বরত নায়েব উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে রূপসা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের বালুমহল ও মাটি ব্যবস্হাপনা আাইনে ২০১০ এর ৪ও ১৫ ধারায় তাৎক্ষণিক গ্রেপ্তার ও মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্হাপনা আাইনে ২০১০ এর ৪ ও ১৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা (নগদ)করে ছেড়ে দেয়। সাংবাদিক মেহেদি হাসান জানান,সন্ত্রাসী কামরুল ও তার বাহিনী জরিমানা দিয়ে ছাড়া পেয়েই আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে তা-ব চালায়। ঘরের ওয়ারড্রব ভেঙে নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়। ওই সময় বাড়িতে আমার মা একা ছিলেন । তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোক ছুটে আসতে দেখে কামরুল ও তার দলবল ঘটনাস্থল ত্যাগ করে।এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম মুঠোফোনে জানান, আমি উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক। আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়েছে। আমাকে মেরে আহত করে উল্টো আমাকে দোষী সাব্যস্ত করছে।আমি মেহেদীদের বাড়িতে যাইনি।আমার পক্ষ নিয়ে কেউ কিছু করছে কি-না আমি জানিনা। ভেকু বিএনপি নেতা হুমায়ুন কবিরের। কলেজের সভাপতি পুর্বের ইউএনও’র অনুমতি নিয়ে কলেজের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ তৈরি করার জন্য ভেকু দিয়ে মাটি কেটে সমান করছিল।আমি কলেজের সীমানার বাইরে থেকে একটা ইটের রাস্তা তৈরি করে সাধারণ শ্রমজীবী মানুষের চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছিলাম।
এ ঘটনার বিবরণ দিয়ে তাৎক্ষণিক বিষয়টি পুলিশে অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ সাংবাদিকের বাড়ি পরিদর্শন করেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা যায় ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button