স্থানীয় সংবাদ

নির্বাচিত হলে যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

# ২৮ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আমি শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি। এছাড়াও ন্যায়, ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। খুলনা-২ আসনের ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা জরুরি। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই মূল বার্তা নিয়েই তিনি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন, খুলনা-২ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং কাক্সিক্ষত নাগরিক উন্নয়ন থেকে বঞ্চিত। গত ১৭ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যেখানে জনগণের সঠিক সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জানান, নির্বাচিত হলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা সমাধান, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন তার অগ্রাধিকার হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ২৮ নং ওয়ার্ডের টুটপাড়া কবরখানা মোড় থেকে নির্বাচনী প্রচারনা শুরু করে মিয়াপাড়া, করের বাজার, মাওলা বাড়ি মোড়, দুলাল সড়ক, কালাচান স্কুল মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্তিত ছিলেন মহানগর প্রকাশনা সম্পাদক মাওলানা শাহরুল ইসলাম, অফিস সম্পাদক মিম মিরাজ হোসাইন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস ছালাম, আরাফাত হেসেন, সেক্রেটারি মনিরুল ইসলাম, ৩০ নং ওয়ার্ডের আমীর আব্দুল ওয়াহেদ, খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানত হালদার, আলামিন জমাদ্দার, সামসুর রহমান, মাওলানা ইউনুস আলী, মোহাম্মদ জুয়েল রানা, মো. মাহিদুল ইসলাম পান্না, মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মীর মোহাম্মদ আসাদুল্লাহ, মতিয়ার রহমান, মোহাম্মদ মাসুমুর রহমান, মো. আরিফুল ইসলাম, মোহাম্মদ গালিব, মোহাম্মদ আলমগীর বিশ্বাস, মো. আলমগীর হাসান, মো. মাহবুবুর রহমান, কবির হোসেন, ইব্রাহিম, শহিদুল ইসলাম, মো. সাইদুর রহমান. শাহাদাত হোসেন, সোহরাব হোসেন, মোহাম্মদ আল মামুন, আফওয়ার, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আজাদ, বেলাল, রবিউল ইসলাম, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button