স্থানীয় সংবাদ

দৌলতপুরে বকুলের পক্ষে কৃষকদলের মিছিল

স্টাফ রিপোর্টার : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দৌলতপুর থানার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে বিশাল মিছিল বের করে। মিছিলটি দৌলতপুর মুহাসিন মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে দৌলতপুর ঈদগাহ হয়ে পুনরায় মহাসিন মোড়ের তেঁতুলতলায় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ডি. কৃষিবিদ মাফিজুর রহমান, আহ্বায়ক মাসুদুর রহমান মাস্টার এবং সদস্য সচিব জিয়াউল ইসলাম হিটু। মিছিল অংশগ্রহণ করেন ১নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মোঃ আল-আমিন ও সদস্য সচিব মোঃ কামালের নেতৃত্বে বিল্লাল, আশরাফ, ইয়াসিন, লতিফ, নবী হোসেন, শামিম, জুম্মান, জাহিদুল, মনির, লিটন, কামাল হোসেন,৩নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক হারুন অর রশিদ ও সদস্য সচিব মনিরুল ইসলামের নেতৃত্বে মোঃ গাউস, শেখ কামরুজ্জামান, মোঃ বাচ্চু মোল্লা, আবু কালাম, মোঃ জামাল, মোঃ সাখায়েত, মোঃ বাইজিদ, নাসির খান, আকরাম হোসেন, ৪নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মফিজ ও সদস্য সচিব সনির নেতৃত্বে রুমি, মুন্না, মনি, হামজা, রাকিব,৫নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক সাগর ও সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ খানের নেতৃত্বে সাইদুল, রসুল, মেহেদী হাসান, রফিক, আশিক, নবাব আলী, কামাল, ইমরান খান, মোঃ জীবন উদ্দিন, ৬নং ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে বাবুল ফকির, ইসলাম, লতিফ বিশ্বাস, রিয়াজুল ইসলাম, চান মিয়া, আবুল বিশ্বাস, মোঃ সিরাজ, শেখ সাদীক, সাগর, রহমানসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button