৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রশিবিরের বর্ণাঢ্য সাইকেল র্যালি

খবর বিজ্ঞপ্তি ঃ “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নগরীর বাবরি চত্বর (শিববাড়ি মোড়) থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিববাড়ি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সাইকেল র্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তৃতায় মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, “সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়ে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানেসহ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মানে ছাত্রজনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতেও কাজ করবে, ইনশাআল্লাহ।”মহানগর সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিনটানা থানা সভাপতি আবু হানিফা, লবনচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্রমুখ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস, থানা ও ওয়ার্ড পর্যায়ের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।



