স্থানীয় সংবাদ

খুলনা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে :এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেন, জনগণ এখন আর বিভ্রান্ত নয়; ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের দিকে আশাবাদী হয়ে উঠেছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলÍতিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনামলেই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর ১৬ নং ওয়ার্ডের হামিদনগর এলাকা থেকে প্রচারণা শুরু করে রায়েরমহল, ইসলামিয়া কলেজ রোড, মোল্লাবাড়ি মোড় ও নাজিরঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর প্রকাশনা সম্পাদক মাওলানা শাহরুল ইসলাম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের আমীর ডা. মশিউর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, জুয়েল বিস্বাস, তুহিন বিশ্বাস, আকন লাব, হাসিবুর রহমান, নোমান, শিবলি, আব্দুর রহমান, গিয়াস উদ্দীন, নুরুল্লাহ, সোহাগ, রহমত আলী, মাসুদ রানা, আরমান, পিয়াস, ফয়সাল, পারভেজ, জাকারিয়া, আহছান উল্লাহ, সাজু মোল্লা, কুদরত, ইমরান, ইমন, নুর হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে জনগণ জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র চায়। আলহামদুলিল্লাহ, সেই পরিবর্তনের প্রতীক হিসেবে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। খুলনা-০২ আসনের জনগণ এবার সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী তাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, জনগণ আমাকে সুযোগ দিলে সংসদে গিয়ে আপনাদের ন্যায্য দাবি আদায়ে আমি সোচ্চার ভূমিকা রাখব, ইনশাআল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button