ক্ষমতায় আসলে এই এলাকাকে এক্সপোর্ট প্রসেসিং জোন হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে- আলী আজগর লবী

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী আলী আজগর আলী বলেছেন, আমরা ক্ষমতায় আসলে এই এলাকাকে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই এলাকার সুবিধা এখানে নদী, সড়ক ও রেল ব্যবস্থা আছে। এই তিন ব্যবস্থা যেখানে থাকে সেই এলাকায় শিল্পাঞ্চল গড়তে কোন অসুবিধা হয়না। এলাকায় শত শত ফ্যাক্টরি বিদেশ থেকে আসবে। অনেক মানুষের কর্মসংস্থান হবে, শিরোমণি এলাকাকে আবারো তার ঐতিহ্যে ফিরে নিয়ে যেতে পারবো’। তিনি গতকাল শুক্রবার বিকালে খানজাহান আলী থানাধীন শিরোমনি শহীদ মিনার চত্বরে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন,এস এ রহমান বাবুল, মোঃ সেলিম সরদার, ওহিদুজ্জামান, শেখ আব্দুস সালাম, শেখ রেজাউল হক, রফিকুল ইসলাম শুকুর, জাহাঙ্গীর হোসেন খোকা, মোঃ আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, জোবায়দা খান সুরভী, ফরহাদ হোসেন, মোঃ জাহিদ হোসেন, মোঃ নাসির, সাইফুল্লাহ তারেক, ফকির রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ আলামিন, সেলিম হোসেন, খয়বার হোসেন, মোঃ খলিল, যুবদলনেতা মোল্যা সোলায়মান হোসেন, শেখ ইফতেখারুল আলম বাপ্পী, ওবায়দুর রহমান চয়ন, স্বেচ্ছাসেবকদলনেতা মোঃ মাসুম বিল্লাহ, তহিদুল ইসলাম, হাদিউজ্জামান, মোঃ জনি, ছাত্রদলনেতা মোঃ ইলিয়াস, বিপু, তাজিম, জাহিদ, রিয়াজ প্রমূখ।



