স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে এর নেতৃত্বে নৌবাহিনীর একটি চৌকস আভিযানিক টিম উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঐ এলাকার বাসিন্দা আসাদুল ইসলামের স্ত্রী মোছাঃ রিপা বেগমকে (৩৫) ১২৩ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় অস্ত্র (দা), দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও আলামত দিঘলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও পরিবহন কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button