স্থানীয় সংবাদ

দিঘলিয়ার গাজীরহাট তেরোখাদা রূপসায় পথসভা ও গণসংযোগ কালে মাওলানা সাখাওয়াত হোসাইন

# ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি সৌহার্দ্য ও ইনসাফের জনপদ গড়ে তুলতে চাই #

দিঘলিয়া প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন রুপসা ও তেরখাদা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন।
গনসংযোগকালে তিনি রুপসার কাজদিয়ায় গণসংযোগ, মিজান চেয়ারম্যান এর মোড় ও আলাইপুর বাজার গণসংযোগ, ঘাটভোগে বলোটি সহ কয়েকটি অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ, তেরখাদা উপজেলায় মহিলা সমাবেশ ও গণসংযোগ, হাড়িখালি মহিলা সমাবেশ ও গণসংযোগ, বারাসাত এনামুল হকের বাড়ির উঠান বৈঠকে সমাবেশ ও গণমিছিল , ইখড়ি মাঠে পথসভা ও প্রচার মিছিল, স্বল্প বাহিরদিয়ায় নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগ, প্রচার মিছিল, মহিলা সমাবেশে মাওলানা সাখাওয়াত হোসাইন তার বক্তৃতায় বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ যেমন বৈষম্যের শিকার হয়েছিল, তেমনি স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই স্বনির্ভর ও সিংগাপুর বানানোর ধোকা দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও তারা আমাদের সাথে প্রতারণা করে জাতির নুন্যতম আকাঙ্খা অধিকার নিশ্চিত হয়নি।
দেশকে তারা বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ও হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। এবার সুযোগ এসেছে জনগন তাদের নিজেদের অধিকারকে বুঝে নিবে। মানুষ আজ সচেতন হয়েছে, তারা এবারের নির্বাচনে সৎ-যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দূর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক কল্যানমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়েছে।
মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, কথা আর কাজে মিল রেখে আমি আমার জীবনের শেষদিন পর্যন্ত এলাকার সার্বিক উন্নয়ন, দেশ জাতি ও ইসলামের খেদমত করতে চাই। আমি জনগণের শাসক হবো না সেবক হয়ে অবহেলিত খুলনা -৪ আসনে কাজ করতে চাই।
মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দানের আহবান জানান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড.শহিদুল ইসলাম,জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য জনাব এনামুল হক, জামায়াতে ইসলামীর তেরখাদা সাধারণ সম্পাদক মোঃ নাহিদ , খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনে সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া প্রধান সমন্বয়কারী (এনসিপি) আবুল হাসানাত সদস্য সচিব (এনসিপি) ইমরান, জামায়াত উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, সদর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সদর ইউনিয়ন সেক্রেটারি বদিউজ্জামান আজাদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, যুব শক্তির শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাফেজ মেহরাব রহমান। এছাড়া ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস-সহ ১১ দলের নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button