স্থানীয় সংবাদ

কথার সাথে কাজে মিল রেখে জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার সার্বিক উন্নয়ন, দেশ ও ইসলামের খেদমত করতে চাই-রূপসায় মাওলানা সাখাওয়াত হোসাইন

রূপসা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন ৭ ফেব্রুয়ারি (শনিবার) রূপসার কাজদিয়ায় , ঘাটভোগ মোড় ও আলাইপুর বাজারে গণসংযোগ ও ঘাটভোগে বলোটি সহ বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ এবং স্বল্প বাহিরদিয়ায় নির্বাচনী সমাবেশ ও প্রচার মিছিল করেছেন। এ সময় বক্তব্যকালে মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে যেমন মানুষ বৈষম্যের শিকার হয়েছিল, তেমনি স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারাও স্বনির্ভরতা ও উন্নয়নের মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও জাতির ন্যূনতম অধিকার নিশ্চিত হয়নি। বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করে রাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করা হয়েছে।তিনি আরও বলেন, এবার সুযোগ এসেছে জনগণের নিজেদের অধিকার বুঝে নেওয়ার। মানুষ আজ সচেতন হয়েছে। তারা এবারের নির্বাচনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়েছে।মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, কথা ও কাজে মিল রেখে জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার সার্বিক উন্নয়ন, দেশ, জাতি ও ইসলামের খেদমত করতে চাই। আমি জনগণের শাসক হতে চাই না, সেবক হয়ে অবহেলিত খুলনা-৪ আসনের মানুষের পাশে থাকতে চাই। তিনি দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য জনাব এনামুল হক, জামায়াতে ইসলামীর তেরখাদা সাধারণ সম্পাদক মোঃ নাহিদ, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রূপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া প্রধান সমন্বয়কারী (এনসিপি) আবুল হাসানাত, সদস্য সচিব (এনসিপি) ইমরান, জামায়াত উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, সদর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সদর ইউনিয়ন সেক্রেটারি বদিউজ্জামান আজাদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, যুব শক্তির শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাফেজ মেহরাব রহমানসহ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button