যুবলীগ নেতা ও পুজা উযযাপন পরিষদ নেতাসহ ৩ জন আটক

# বাগেরহাটে রাতে যৌথ বাহিনীর অভিযান #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা শহরে শুক্রবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন (৪২) ও জেলা পুজা উযযাপন পরিষদ সম্পাদক মধুসুধন দাম (৪৯) সহ ৩ জন আটক হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ৮ ক্যান বিয়ার (বিদেশি মদ ) উদ্ধারের কথা জানিয়েছে থানা পুলিশ। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অপর আটক ব্যাক্তি হলেন মো. মিরাজ (৪২)। তাদের বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী সুত্র জানায়, শনিবার গভীর রাতে পূজা উযযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮ ক্যান বিয়ার (বিদেশী মদ), নগদ টাকা ও তাদের মোবাইল ফোন উদ্ধারসহ জব্দ করা হয়। তাদের বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, বাগেরহাটে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



