বিএনপি জনগনের দল, এ দল সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে : মঞ্জু

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা-২ আসনে মোট ভোটার ৩,৩১,২৭৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১,৬৩, ০৭৬ জন এবং নারী ভোটার ১,৬৮, ১৯৩ জন। তাহলে নারীই বেশী, এই বেশী নারী সমাজকে হেয়পতিপন্ন করে দেশ পুন:গঠণ করা যায় না। বিএনপি ঐক্যবদ্ধ দল, সবার প্রিয় দল, বিএনপি শহীদ জিয়ার দল, বেগম জিয়ার দল, তারেক রহমানের দল, সেই দলের প্রতি মানুষ আস্থা রাখে। এই দল একাধিকবার রাস্ট্র পরিচালনা করেছে এবং সেই পরিচালনার রেকর্ড আছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার। সেই বিএনপির প্রতি মানুষের আস্থা বিশ^াস আনেক। আমারা সেই বিএনপির প্রার্থী হিসেবে নারী সমাজসহ সবাইকে সঙ্গে নিয়ে খুলনাকে নতুন ভাবে সাজাতে চাই, পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাদক মুক্ত সমাজ গড়তে চাই, অত্যাচার মুক্ত খুলনা গড়তে চাই। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোনাডাঙ্গা ১০টায় ১৮নম্বর ওয়ার্ডের নাসির সড়ক, সোনার বাংলা সড়ক, বৌবাজার ও নবীনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১১টায় শঙ্খ মার্কেট গণসংযোগ ও লিফলেট বিতরন করেন তিনি। দুপুর ১২টায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এসোসিয়েশন খুলনা অঞ্চলের সঙ্গে নির্বাচনী মতবিনিময় ও মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট কামরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরিকুল ইসলাম জহির। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের স্বপ্ন খুলনার সোনালী দিনগুলো আবার ফিরে আসুক! আমাদের বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো আবার জেগে উঠবে কর্মমুখর শ্রমিকের হাসিতে, উৎপাদনশীল যন্ত্রের গর্জনে। খুলনার প্রতিটি অলিগলি, পাড়া-মহল্লা আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে তরুণদের সাংস্কৃতিক চর্চা আর খেলাধুলার কর্মকান্ডে এবং সমাজ হবে মাদকমুক্ত, এগিয়ে যাবে সমৃদ্ধির সোপানে নতুন স্বপ্নের খুলনা গড়ার নতুন প্রত্যয়ে। এই সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে, গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। আসুন, প্রিয় খুলনার ঐতিহ্য, সম্মান আর ভবিষ্যৎ ও কাংখিত খুলনা রক্ষা করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, শামসুজ্জামান চঞ্চল, আব্দুল আলিম, হাসিবুল হক বাবলা, খায়রুল ইসলাম লাল, শরিফুল ইসলাম বাবু, জাহাঙ্গীর হোসেন, আতিকুর রহমান তিতাস, এড. শামীম বাবু, সিদ্দিকুর রহমান, ওহেদুজ্জামান, নাহিদ মোড়ল, কাদের মল্লিক, আলমগীর হোসেন, জামাল মোড়ল, সাব্বির হোসেন, সুলতান মাহমুদ সুমন, আকরাম মোল্লা, ইমরান হোসেন, আসাদুজ্জামান, মাহবুব হোসেন, মিজানুর রহমান, ওহিদ মোড়ল, কাদের মল্লিক, মোস্তফা হাওলাদার, মোল্লা আলী আহমেদ, এ আর রহমান, রুহুল আমিন রাসেল, আসাদ মল্লিক, হুমায়ুন আজিজ ডাবলু, গিয়াস উদ্দিন, মাহবুব হাওলাদার, মোস্তাফিজুর রহমান, আল মামুন প্রমুখ। বাদ আসর ২৪ নম্বর ওয়ার্ডের কাশেম নগর ১,২,৩ ও ৪ নম্বর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ মাগরিব ১৬ নম্বর ওয়ার্ডের বয়রা সেরের মোড়, ছোট বয়রা, পূজাখোলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন নজরুল ইসলাম মঞ্জু। রাত ৮টায় চট্রগ্রাম বিভাগীয় নাগরিক ফোরম এর আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা মিজানুর রহমান টিংকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জাফরউল্লাহ খান সাচ্চু, তরিকুল ইসলাম জহির, মোরশেদ চৌধুরী, ডা. আমিরুল খসরু, মো. সামসুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, সাদিকুর রহমান সবুজ, নাজমুল হুদা চৌধুরী সাগর, সাজ্জাদ আহসান পরাগ, শমসের আলী মিন্টু, শেখ জামিরুল ইসলাম জামিল, মোস্তফা কামাল, এড. মহসীন আহমেদ, এড. মাসুদুর রহমান, মাজেদা খাতুন, আতিকুর রহমান তিতাস, হুমায়ুন কবির, আবুল বাসার, আলমগীর হোসেন আলম, সিদ্দিকুর রহমান, আবু বক্কার, তরিকুল আলম তুষার, সোহরাব হোসেন, মিকাইল শেখ, লাবু বিশ^াস প্রমুখ।



