স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ধর্ষক

‎‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ ‎খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের রায়পুর গ্রামে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ‎এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর আনুমানিক ১টার দিকে রায়পুর এলাকার রহিমের পুকুর পাড়ে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত আহম্মেদ শেখের পুত্র আবদুল্লাহ শেখ (৪৫)। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। ‎খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আবদুল্লাহ শেখকে আটক করে। এদিকে গুরুতর আহত অবস্থায় ভিকটিম শিশুটিকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। ‎বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ‎এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button