স্থানীয় সংবাদ

দৌলতপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগে খুলনা ৩ নং আসনের ধানের শীষের প্রার্থী বকুল

স্টাফ রিপোর্টারঃ খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন নির্বাচিত হলে দৌলতপুর বাজারের সার্বিক উন্নয়নসহ মিল কল-কারখানা, আধুনিক হাসপাতাল,বিএল কলেজ কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চালু করা হবে।রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতপুর বাজার এলাকা গণসংযোগ করেন।এসময় তার সঙ্গে ছিলেন দৌলতপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আসলাম, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল,সহ-সভাপতি আশিকুর রহমান,সহ-সভাপতি মোহাম্মদ হিরা বাবু,সহ-সাধারণ সম্পাদক পলাশ শেখ,সাধারণ সম্পাদক এম এস শফি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ আজিজুল মোল্লা, প্রচার সম্পাদক ইকবাল হোসেন ডলার, দপ্তর সম্পাদক আকমল গাজী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আকাশ হোসেনসহ বণিক সমিতির সকল নেতৃবৃন্দ। এছাড়াও দৌলতপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শেখ মনিরুল ইসলাম,এম.এস.ডি.কে শপিংএর বিকাশ দত্ত ও লক্ষণ দে।এরপর দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী ও আড়ংঘাটার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন। রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা-৩ আসনটি মূলত শ্রমিক ও সাধারণ মানুষের এলাকা হিসেবে পরিচিত। এখানে মানসম্মত চিকিৎসা সেবার চরম সংকট রয়েছে। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষকে আজও ঢাকার ওপর নির্ভর করতে হয়। এই বঞ্চনার অবসান ঘটাতেই তিনি নির্বাচিত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবেন, যেখানে নামমাত্র মূল্যে সাধারণ মানুষ সকল আধুনিক চিকিৎসা সেবা পাবেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।বকুল প্রত্যয় ব্যক্ত করেন যে, জনগণের রায় নিয়ে তিনি সংসদে যেতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোনো আপস করবেন না। নির্বাচনী প্রচারণা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। দৌলতপুর,খালিশপুর, খান জাহানআলী, আড়ংঘাটা বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button