স্থানীয় সংবাদ

হাস্যরসে ভরপুর ছড়া-কবিতা নিয়ে বিশেষ কর্মশালা “পাচ্ছে হাসি হাসছি তাই” অনুষ্ঠিত

# আমরা আলোর অভিযাত্রী স্বপ্নের বীজ বুনি-সবুজ পাতার দেশে’র ১৩ বছর পূর্তিতে #

খবর বিজ্ঞপ্তি ঃ আমরা আলোর অভিযাত্রী স্বপ্নের বীজ বুনি-সবুজ পাতার দেশে’র ১৩ বছর পূর্তিতে হাস্যরসে ভরপুর ছড়া-কবিতা নিয়ে বিশেষ কর্মশালা “পাচ্ছে হাসি হাসছি তাই” অনুষ্ঠিত হয়। গতকাল খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অদ্রি, ঢাকার পরিচালক, ধ্বনি-গবেষক ও বাচিক শিল্পী বি এম হারিস। এ এইচ এম নজরুল ইসলাম ও কবি মনিরুজ্জামান মুনীর এর সার্বিক ব্যবস্থাপনা এবং এম. শরীফ উদ্দীন টিটো’র সঞ্চালনায় আলোচনা শেষে শিশু, কিশোর-কিশোরীদের পরিবেশনায় আবৃত্তি, নাচ ও গান মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে রূপ নেয়। সভাপতিত্ব করেন সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ এর প্রভাষক ব্যবস্থাপনা এস এম সিরাজুল ইসলাম। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান এই কর্মশালার শুভ উদ্বোধন করেন। সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রাজ্জাক, সভাপতি, নজরুল সাহিত্য চর্চা ও গবেষণা পরিষদ, শিক্ষাবিদ ড. সন্দীপক মল্লিক, প্রাবন্ধিক বিভূতিভূষণ ম-ল, বিপ্লবী কবি আজাদুল হক আজাদ, সাহিত্যনুরাগী কবি মনিরজ্জামান মোড়ল, সংগীত শিল্পী আশিষ কুমার গোলদার প্রমুখ। আবৃত্তি করেন উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান, শেখ মমতাজ শিরীন ময়না, হাজরা আল আমীন। অনুষ্ঠানে খুলনার নন্দিত সাহিত্য সংগঠন রাইটার্স ক্লাব ও মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button