স্থানীয় সংবাদ

ইসলামী নীতির উপর অটল থাকার কারনে হাতপাখার সমার্থন দিন দিন বাড়ছে-মাও ঃ ইউনুছ আহমাদ

স্টাফ রিপোর্টার ঃ পীর সাহেব চরমোনাই ইসলামের নীতি ও আদর্শের উপরে অটল থাকার কারণে হাতপাখা প্রতীকের সমর্থন দিন দিন বেড়েই চলছে। দেশ-বিদেশের হক্কানী ওলামাযে কেরাম ও পীর সাহেব চরমোনাইকে সমর্থন জানাচ্ছেন। দেশের আলেম-ওলামা ও সচেতন নাগরিকের সমর্থন ইসলামী আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। তিনি দেশবাসীকে দল মত নির্বিশেষে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় তেরখাদা উপজেলার ৪ নং সাচিয়াদাহ ইউনিয়নে পাটগাতী বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এদিকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ হয়েছে খুলনা ১ ও ৬ নং আসনেও হাতপাখা ব্যাপক প্রচারনা ও গণসংযোগ হয়েছে। খুলনা ১ আসনঃ খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মাওলানা আবু সাঈদ রবিবার (৮ ফেব্রুয়ারী ) বিকাল ৩টা থেকে বটিয়াঘাটা উপজেলার ভান্ডার কোট ইউনিয়নের পুরাতন বাস স্ট্যান্ড, সাধাল বাজার, ঝিনাইখালী, জয়পুরহাট বাজার, টালিয়ামারা বাজার,বটতলা মোড়,ভাদগাতী সহ আশ পাশের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসংয়োগ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দলন বাংলাদেশ খুলা জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান জেলা সেক্রেটারী এস এম রেজাউল করিম সরদার,মুফতি এনামুল হাসান সাঈদ, মাওঃ দ্বীন ইসলাম, মোমিনুল ইসলাম নাসিব,মাওঃ নাসিম হোসেন, আলহাজ্ব শফিকুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা পুর্ব শাখা সভাপতি এইচ, এম জাহিদুল ইসলাম, বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম,দাকেপ সেক্রেটারী শাকীল আহমদ রাসেল , আব্দুল্লাহ আল নোমান, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী ইসমাইল হোসেন, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী রহমত আলী হাফেজ ওসমান করিম, মামুনুর রশীদ, আঃ কাদের সানা, আঃ রহমান মোল্লা মাওলানা আঃ রাজ্জাক, আলহাজ্ব আবু দাউদ, আলহাজ্ব জাহিদুল ইসলাম, আবু হোসেন, মাওলানা বায়েজিদ আলম মোঃ জামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। খুলনা ৪ আসনঃ খুলনা ৪ আসনে পাখার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ তেরখাদা উপজেলার ৪নং সাচিয়াদাহ ইউনিয়নে সাচিয়াদাহ বাজার, পাটগাতী বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক করেন,পানিগাতী সাদেকের বটতলা মাঠের উঠান বৈঠক সহ এবং উপজেলার বিভিন্ন স্পটে গণসংযোগ করেন। গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী সহ-সভাপতি নুরুল হুদা সাজু সহ-সভাপতি রফিকুল ইসলাম এস্কান্দার সেক্রেটারি মাস্টার জাফর সাদিক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মহিবুল্লাহ জেলা যুব আন্দোলন এর সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা জেলা শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা। শ্রমিক নেতা জাহিদুল ইসলাম ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন দিঘলিয়া থানা যুব আন্দোলন এর সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সালমান ফার্সি আরো উপস্থিত ছিলেন মুফতি আশরাফুল ইসলাম মোহাম্মদ সাদুল্লাহ জাহিদুল ইসলাম মাহমুদুল হাসান ইউসুফ মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ খুলনা ৬ আসনঃ খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালীব কয়রা উপজেলার বেদকাশি ইউনিয়নের চরমুখা বাজার,আন্টিহারা বাজার, পদ্ম পুকুর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি আহমাদ আলী, সেক্রেটারি হাফেজ মোঃ মইনুদ্দিন মাসুম বিল্লাহ, নসঈম, আঃ রশিদ, হাফেজ হুমায়ুন কবিব, গাজী আঃ বারী, সাব্বির আহমেদ, রিফাত হুসাইন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button