স্থানীয় সংবাদ

বিজয়ী হলে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত খুলনা গড়ে তুলব : মুফতী আমানুল্লাহ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সদর-সোনাডাঙ্গা নিয়ে গঠিত খুলনা ২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত খুলনার সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ডের শেরেবাংলা রোড, আমতলার মোড়, নর্থখাল ব্যাংক রোড, বসুপাড়া মেইন রোড, বিহারী কলোনির মোড়, বসুপাড়া বাঁশতলা, বানরগাতি বাজার, পশ্চিম বানিয়া খামার মেইন রোড, টিএসসির মোড়, ক্লাবের মোড়, আলকাতরা মিল, নিরালা তাবলীগ মসজিদ এলাকা, গল্লামারি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় কালে তিনি এসব অঙ্গীকারের কথা জানান। মুফতী আমানুল্লাহ আরও বলেন আমি নির্বাচিত হলে খুলনাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। সরকারি অফিসগুলোতে যাতে মানুষ হয়রানির শিকার না হয়, সেজন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করবো। শহরের অনেক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বেকার সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবো এবং যুব সমাজকে কর্মমুখী করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করবো। পাশাপাশি মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমার অঙ্গীকার, ইনশাল্লাহ। গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন, নাজিম হাওলাদার নাঈম, মোঃ কবির হোসেন হাওলাদার, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ জাহাঙ্গির হোসেন, মোঃ জব্বার হোসেন, মোঃ শাকির হোসেন, মোঃ মিতুল, আব্দুর রহমান ডালিম, মোঃ সোহেল হোসাইন, মোঃ হায়দার আলী, ফয়সাল করীম, মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, সাব্বির আহমেদ, রেজাউল করীম, শাহরিয়ার নাফিস, উসামা আবরার, আরাফাত শিকদার, মোঃ ইমন, নুরুল করিম প্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button