স্থানীয় সংবাদ
চৌগাছায় জামায়াতের নারী কর্মী হেনস্তা, বিএনপির ৬ কর্মীকে জরিমানা

যশোর ব্যুরো ঃ যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মারপিট ও হেনস্তার ঘটনায় বিএনপির ৬ কর্মীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।রোববার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক শুনানি শেষে এই আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।



