স্থানীয় সংবাদ

নারীদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জামায়াতে ইসলামী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ : অধ্যাপক মাহফুজুর রহমান

# খুলনায় জামায়াতের নারী বিভাগের গণমিছিল #

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় নির্বাচনী উত্তাপের মধ্যে কয়েক হাজার নারী ভোটারের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে রোববার বিকেলে খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস গোলচত্বর এলাকা থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি বিআইডিসি রোড, নতুন রাস্তা, দৌলতপুর বাজার, খুলনা-যশোর মহাসড়ক হয়ে মহসিন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন বয়সী নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় অংশগ্রহণকারীরা জামায়াতে ইসলামীর পক্ষে বিভিন্ন সেøাগান দেন এবং সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মিছিল পূর্ববর্তী জনসভায় বক্তারা বলেন, নারীদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জামায়াতে ইসলামী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি জামায়াত আমীরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা। উপস্থিত নারীরা দাবি করেন, এসব অপপ্রচার চালিয়ে দলটির ভাবমর্যাদা ক্ষুণœ করা যাবে না; বরং জামায়াতই নারীদের জন্য সবচেয়ে নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম।
বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ আগামীতে জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।
নারী বক্তারা বলেন, নির্বাচনি পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায়, কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের এই বিশাল সমাগম শহরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শহরের প্রধান সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল স্থানীয় প্রশাসন।
মহিলা জামায়াতে ইসলামীর রেজাউন নেছার সভাপতিত্বে ও নাজমুন্নাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় খুলনা মহানগরী সেক্রেটারি শামছুন্নাহার, সহকারী সেক্রেটারি নাফিসাহ সিদ্দিকাহ, হোসনেয়ারা বেগম, রেবেকা ইসলাম, সালমা আতিকা, শাহিদা জামান, সালমা কবীর, ফেরদৌস নাহার লাকি, এডভোকেট সাখিয়া, এডভোকেট কামরুজ্জামান বেবী, এডভোকেট সোনালী, শাহানারা খাতুন, অধ্যাপিকা তানজিলা খাতুন, শরাবান তহুরা, সোহাগ খাতুন, নাসরিন জামান, শাহিদা বেগম, ফাতেমা খাতুন, নাজমুন্নেছা, পিয়ারা বেগম, লিলি পারভেজ, শাহনাজ পারভীন, এডভোকেট ফাতেমা, শাহনারা রুমা প্রমুখ।
কয়েক হাজান নারী কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিলটি সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button