স্থানীয় সংবাদ

চাঁদা না দেয়ায় নগরীতে ব্যবসায়ীকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ চাঁদা না দেয়ায় নগরীতে ব্যবসায়ীকে হুমকির অভিযোগ। এ সংক্রান্ত গতকাল সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আবিদ আনোয়ার। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ’আমি একজন বৈধ লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল ও ভিসা প্রসেসিং-সংক্রান্ত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমি আইন ও বিধি মেনে সততার সঙ্গে আমার ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি কিছু ব্যক্তি আমার অফিসে এবং ব্যক্তিগতভাবে অযৌক্তিক আর্থিক দাবি করে আসছে। এই দাবির সঙ্গে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং চাপ প্রয়োগের ঘটনাও যুক্ত রয়েছে। এর ফলে আমার ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাভাবিক ব্যবসা পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই -আমি কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলা বা বেআইনি কর্মকা-ে বিশ্বাসী নই। আমি সবসময় আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। এই পরিস্থিতিতে আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দাখিল করেছি। পরবর্তীতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৬, খুলনা বরাবর মৌখিক অভিযোগ দাখিল করেছি, যাতে আমার এবং আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমার দাবি একটাই, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, যেন কোনো বৈধ ব্যবসায়ীকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের সংস্কৃতি বন্ধ হয়।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button