৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ দু’জন গ্রেফতার যশোরে

যশোর ব্যুরো ঃ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যরা ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৮ ফেব্রুয়ারি রোববার রাতে চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার অভিযান চালিয়ে মাদকের চালানসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন সাব্বির হোসেন ও আমিনুর রহমান । তারা দু’জনই যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আক্কাস টেলিকম দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,একটি অ্যাপাচি আরটিআর১৬০ ৪ভি মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেআসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।



