দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষরা আতঙ্কিত —অধ্যাপক মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার ঃ সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে খালিশপুর বিাআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-৩ আসনের
দৌলতপুর থানাধীন ৪ নং ওয়ার্ডের দেয়ানা উত্তর পাড়া মাঠে পথসভা ও বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে ৪নং ওয়ার্ড আমীর মোঃ রেজাউল ইসলাম, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, খুলনা সরকারি বিএল কলেজের সাবেক ভিপি মোঃ জাহাঙ্গীর কবির, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শেখ আশরাফ হোসেন, জামায়াত নেতা মোঃ সিরাজ হাওলাদার, রুবেল বন্দ, সবুজ বন্দ, কামরুল বন্দ, মোঃ নূর ইসলাম, তানভীর হোসেন, বেলাল হোসেন , কামরুল মোল্যা, জামিরুল ইসলাম, মনির, বাবু, শাহিন, আলম, শফিকুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। এবার জনগণ সেই অবস্থা থেকে মুক্তি চায়। তিনি দাবি করেন, সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে জনসমর্থন তৈরি হয়েছে, তা দেখে বিরোধীরা ভীত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, খুলনার মানুষও পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। দীর্ঘ ৫৪ বছর ধরে তিনটি দলের শাসন ও শোষণের রাজনীতি থেকে মুক্তি চায় এখানের জনগণ। এবার তারা ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতির পথে হাঁটতে চায়।



