খুলনায় স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট’রর আঞ্চলিক কর্মশালা

স্টাফ রিপোর্টার : কৃষি মন্ত্রণালয়ের স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস)এর বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা-২০২৬ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় খুলনা দৌলতপুর ডিএই অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির আলোচনা করেন ডিএই ঢাকা খামারবাড়ি ক্রপস উইং পরিচালক ডঃ মোঃ হজরত আলী। কর্মশালায় সভাপতির বক্তব্য ও কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন এসএসিপি-রেইনস’র প্রকল্প পরিচালক ড: মুহাম্মাদ এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ও আলোচনা করেন বাগেরহাট ডিএই উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন, ডিএই সাতক্ষীরা উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম,খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এস এস এম ফেরদৌস,দৌলতপুর এটিআএ’র অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন,খুলনা খামারবাড়ির ডিএই উপ-পরিচালক মো: নজরুল ইসলাম।এ সময় প্রকল্পের দপ্তর প্রতীক ব্রিফিং করেন এসএসসি পি বিয়ে উপ-পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন ও প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোস্তফা কামাল। এ সময় কম্পনেন্ট পরিচিতি কর্মশালায় এসএসিপি,বিএআরআই অঙ্গ কম্পনেন্ট কো অর্ডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার,এসএসিপি,বিএডিসি অঙ্গ কম্পনেন্ট ডিরেক্টর মোঃ রেজাউর রহমান, এসএসিপি,ডিএএম অঙ্গ কম্পনেন্ট ডিরেক্টর ডঃ মোহাম্মদ রাজু আহমেদ। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন পার্টনা প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও ক্লাইমেট স্মাট প্রকল্পের প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি,দৌলতপুর উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপ পরিচালক সঞ্জয় কুমার দাস। বিভিন্ন সেশনে অংশগ্রহণে আলোচনা করেন সাতক্ষীরা জেলার আশাশুনি,দেবহাটা কলারোয়া,তালা উপজেলা কৃষি অফিসারগন ও সাতক্ষীরা ও বাগেরহাট জেলার শ্যামনগর,কালিগঞ্জ,ফকিরহাট ও কচুয়া উপজেলার কৃষি অফিসারগন।এ সময় বক্তারা বলেন, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সমুদ্রতীরবর্তী এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও আইএফএডি এর যৌথ অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চারটি সংস্থা (ডিএই-লীড এজেন্সি, ডিএএম, বিএআরআই ও বিএডিসি) এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল বাংলাদেশের কৃষি ও পল্লী উন্নয়নে বিগত ৪০ বছর ধরে কাজ করছে। এসএসিপি প্রকল্পটি সমন্বিত মডেল প্রকল্প হিসেবে উন্নত প্রযুক্তি উদ্ভাবন, আহরণ ও প্রয়োগের প্রসার ঘটিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রবন উপকূলীয় অঞ্চলে উচ্চমূল্যের ফসল চাষের অভিযোজন প্রক্রিয়া বাস্তবায়নে অবদান রাখছে। পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনার টেকসই প্রযুক্তি প্রয়োগ এবং উৎপাদিত কৃষি পণ্যের মূল্য সংযোজন ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ব্যবহারিক পদ্ধতি অনুশীলনের মাধ্যমে কৃষি পেশাকে কৃষকের জন্য লাভজনক করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এসএসিপি প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১১ টি জেলার ৩০ টি উপজেলার ২৫০ টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।এই প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।



