স্থানীয় সংবাদ

রূপসায় ফের টানানো নিষিদ্ধ আ’লীগের শ্লোগান লেখা পোষ্টার

# বিশৃঙ্খলা সৃষ্টি করতে পোষ্টার লাগিয়ে নতুন আতংকের ফন্দি

স্টাফ রিপোর্টার : হ্যাঁ-না বুঝিনা, নৌকা ছাড়া ভোট কেন্দ্রে যাবো না। জয় বাংলার শপথ করুন দেশ কে রক্ষা করুন! বাংলাদেশ আওয়ামীলীগ জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, (এনজি খুলনা) লেখা পোষ্টারে ফের ছেয়ে গেছে নির্বাচনে নতুন আতংক সৃষ্টি করতে বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগের এ-সব শ্লোগান লেখা ও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে টানানো দেখা গেছে এবং বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকায়, বাগমারা স্কুলের সামনে, রামনগর, ঢাকার রাস্তায়, মোল্লা বাড়ির সন্নিকটে, রেলস্টেশন মোড়, মাঝি পাড়া, বাগমারা এলাকায় সহ বিভিন্ন স্থানে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে রাতের আধারে বিভিন্ন এলাকায় পোষ্টার লাগিয়ে আতংক সৃষ্টি করতে মরিয়া ওয়ে উঠেছে বলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে ১ জানুয়ারী পূর্ব রূপসা ঘাট সহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ আ’লীগের পোষ্টার লাগানো হয়। এ বিষয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের ফলে আওয়ামীলীগ এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের অপকর্মের কারণেই জনগণ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু এখনও তাদের কর্মী বাহিনী এ-সব অপকর্ম করছে। দীর্ঘদিনের গণতন্ত্র থেকে বঞ্চিত দেশের মানুষ যখন উৎসাহ আমেজের ভিতর দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রথম মূলমন্ত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকলে যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগের কিছু পেতাত্তা বা দোসর, তারা গুপ্তভাবে এই পোস্টার লাগানো, লিফলেট ছড়ানো, ভোটকেন্দ্রে যাব না, নৌকা নাই, বিভিন্ন রকম শ্লোগান তারা গুপ্তভাবে এই প্রচারটি করছে। ইনশাআল্লাহ, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে না যে, কোনভাবেই এই ভোট যুদ্ধকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button