স্থানীয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

খবর বিজ্ঞপ্তি : ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের নির্ধারিত দিনে কতিপয় যানবাহন চলাচলের বিষয়ে নি¤œরূপ নির্দেশনা জারি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি তারিখের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি-২০২৬ মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ মধ্যরাত ১২টা পর্যন্ত খুলনা জেলায় অধিক্ষেত্রে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উল্লিখিত নিষেধাজ্ঞা নি¤œবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সকল ধরণের যানবাহন; আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন(টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য কোন যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য একটি গাড়ি, (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে; সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত যানবাহন/মোটর সাইকেল নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে; নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার এর অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটর সাইকেল অনুমতি প্রদান; টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন এবং জাতীয় মহাসড়ক, বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির অথবা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় প্রয়োজন অনুযায়ী চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ নিষেধাজ্ঞা অমান্য করা হলে তা দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আ. স. ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনি এলাকা ১, ২, ৪, ৫ ও ৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button