স্থানীয় সংবাদ

সুন্দরবনে দুটি ট্রলারসহ ২৫ জেলে আটক

# ৪০০ কেজি পারশে মাছের পোনা জব্দ #

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ সুন্দরবনে অবৈধ ভাবে পারশে মাছের পোনা ধরে নিয়ে যাবার পথে বনরক্ষীরা দুটি ফিশিং ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে। এসময়ে জব্দ করা হয়েছে ৪০০ কেজি পারশে মাছের পোনা। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে আরো জানান, সুন্দরবনের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দিবাগত রাতে বলেশ্বর নদে নিয়মিত টহলের সময় সুন্দরবন থেকে ফিরে আসা একটি ফিশিং ট্রলার আটক করে। এসময়ে ট্রলারে তল্লাশী করে বনরক্ষীরা ১৫০ কেজি পারশে মাছের পোনা জব্দ করে। আটক করা হয় ট্রলারে থাকা ১০ জেলেকে। অপরদিকে, সোমবার সন্ধ্যায় সুন্দরবনের কোকিলমুনি এলাকায় ২৫০ কেজি পারশে মাছের পোনাসহ ১৫ জেলেকে আটক করে বনরক্ষীরা। আটক এসব জেলেদের বাড়ী খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button