স্থানীয় সংবাদ

ফুলতলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

ফুলতলা প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট আজ (বৃহস্পতিবার)। খুলনা-৫ আসনের ফুলতলা উপজেলার এবার ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮০২ জন। ৪টি ইউনিয়নের ৪২ টি কেন্দ্রের ২৩৯ বুথের মাধ্যমে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গনভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছেছে। বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইছহাক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ কেন্দ্রের মধ্যে ৩০ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট গ্রহনের জন্য ৪২ প্রিজাইডিং অফিসার, ২৩৯ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৭৮ পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য, ৩ জন পুলিশ সদস্য ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক প্লাটুন আনসার ব্যাটলিয়ান, এক প্লাটুন বিজিবি সদস্য, র‌্যাবের একটা টিম এবং ১৮০ জন সেনা সদস্য থাকবে। প্রসঙ্গতঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-৫ আসনে এবার ৪ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে এদের মধ্যে ১১ দল মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (দাঁড়িপাল্লা প্রতীক) এবং বিএনপি মনোনীত আলহাজ্ব মোহাম্মদ আলি আজগার লবি (ধানের শীষ প্রতীক) এর মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে বলে ভোটারদের অভিমত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button