লবি-পরওয়ারে হবে ভোট যুদ্ধ

# খুলনা-৫ ডুমুরিয়া-ফুলতলা #
#ফুরফুরে ইমেজে আছেন লবি, পরওয়ারও আছেন উৎফুল্ল #
সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ আজ ১২ ফেব্রয়ারি বৃহস্পতিবার হবে ভোট গ্রহণ। খুলনা-৫ এর আসনে মোট ৪ প্রার্থীর মধ্যে শেষমেষ লড়াই হবে দাড়িপাল্লা আর ধানের শীষে। প্রতিদ্বন্দ্বি দু’জনই আছেন বিজয়ীর প্রত্যাশায়। তারমধ্যে ধানের শীষের মোহাম্মদ আলি আসগার লবি আছেন ফুরফুরে ইমেজে, দাড়িপাল্লার মিয়া গোলাম পরওয়ারও আছেন উৎফুল্ল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। এখানে মোট প্রতিদন্দ্বি প্রার্থী হলেন ৪জন। তারমধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলম পরওয়ার (দাড়িপাল্লা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ আলি আসগার লবি (ধানের শীষ) ও জাতীয় পার্টির শামীম আরা পারভীন (লাঙ্গল) প্রতীকে আছেন। এরই মধ্যে শেষ হয়েছে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা। তবে প্রচার-প্রচারণার শীর্ষে আছেন ধানের শীষের আলি আসগার লবি ও দাড়িপাল্লার মিয়া গোলাম পরওয়ার। শীর্ষ দুই দলের এই দুই প্রার্থীর মধ্যেই হবে লড়াই। ভোটের মাঠে দু’জনেরই আছে সমান কর্মী-সমার্থক। পাড়া-মহল্লায় সর্বত্রই তাদের নাম মুখে মুখে। এরই মধ্যে কার ঝুলিতে আছে ভোটের পাল্লা ভারি। সেক্ষেত্রে দেখা গেছে, বিএনপির প্রার্থী আলী আসগার লবি আছেন ফুরফুরে ইমেজে। এরই মধ্যে তার পক্ষে উঠেছে পক্ষ্যে গণ-জোয়ার। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হওয়ায়’ তিনি সেই ইমেজ কাজে লাগিয়েছেন। বর্তমানে তার পক্ষ্যে আওয়ামী লীগের ভোটারও কাজ করছেন। ফলে শেষ মুহুর্তে ভোটের হিসেব গেছে আমুল পাল্টে। এছাড়াও আছে অধিক পরিমাণে হিন্দু ভোটারের সংখ্যা। ওই ভোটও যেতে পারে তার পক্ষ্যে। সেক্ষেত্রে আলি আসগার লবি’র আছে বিজয়ের সম্ভবনা। এমনকি হতে পারে বিপুল ভোটের ব্যবধান। অপর প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ারও আছেন যথেষ্ট অবস্থানে। তিনি এ আসনের সাবেক এমপি ও দলের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল। দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক পরিচিতি। বিশেষ করে, মুসলিম নারী ভোটারের মধ্যে তার আছে নিরব কর্মী-সমর্থক। সেক্রেত্রে মুসলমান অধ্যুষিত এলাকায় মহিলাদের মধ্যে দাড়িঁপাল্লায় ভোট দেওয়ার ঝোঁক বেশি। আর হিন্দু মহল্লার ভোট সমান সমান হলেই তারও আছে বিজয়ের সম্ভবনা।

