স্থানীয় সংবাদ

বাগেরহাট শহরতলী থেকে ককটেল উদ্ধার

# নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা #

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলা শহরতলী থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬ টি তাজা ককটেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারে নাই যৌথবাহিনী। গোঁপন খবরের ভিত্তিতে বুধবার ভোররাতে বাগেরহাট শহরতলীর হাড়ীখালী কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই ককটেল উদ্ধার করা হয়। যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়ীখালি (কাঠেরপুল) স্লুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আর ই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, নির্বাচনকে বানচাল করার উদ্দেশে দুষ্কৃতকারীরা এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। বিষয়টি গোপনে জানতে পেরে থানা পুলিশসহ যৌথবাহিনী ঘটনাস্থল ওই ককটেল উদ্ধার করে। র‌্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button