স্থানীয় সংবাদ

বাগেরহাটের রাস্তায় মাহেন্দ্র ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের রাস্তায় যাত্রীবাহী মাহেন্দ্র ও পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির চালতেতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ৩ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহেন্দ্র উদ্ধার ও পন্যবাহি ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার গোয়ালের মেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭), একই উপজেলার দোয়ারি জারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির চালতেতলা এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরও ৩ জন মাহেন্দ্র যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসনপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button