স্থানীয় সংবাদ

খুলনায় বিএনপি-জামায়াতের প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

নিজেকে ভোট দিতে পারছেন না যারা

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি-জামায়াতের ১২জন প্রার্থী কে কোথায় ভোট দেবেন- সেটি নিশ্চিত করা হয়েছে দু’টি দলের পক্ষ থেকে। অপরদিকে, প্রার্থীদের মধ্যে অন্তত ১৫ জন প্রার্থী নিজের ভোট নিজেকে দিতে পারছেন না। কারণ তারা যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আসনের ভোটার নন।
বিএনপির প্রার্থীরা যে কেন্দ্রে ভোট দেবেন : খুলনা-১ আসনের আমীর এজাজ খান বটিয়াঘাটার খারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার, খুলনা-২ আসনের নজরুল ইসলাম মঞ্জু নগরের টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল খালিশপুরের মাওলানা ভাসানী বিদ্যাপীঠ (গার্লস স্কুল অ্যান্ড কলেজ) স্কুল ভবন কেন্দ্রের, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল রূপসার আইচগাতির সৈয়দ আরশাদ আলী অ্যান্ড ছবুরন্নেছা গার্লস কলেজ কেন্দ্রের ভোটার। খুলনা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি নগরের সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয় কেন্দ্রের এবং খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান রূপসার জেবিএম উচ্চবিদ্যালয় মৈশাঘূণী কেন্দ্রের ভোটার।
জামায়াতের প্রার্থীরা যেখানে ভোট দেবেন : দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী সকাল সাড়ে ৭টায় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, খুলনা-২ আসনের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সকাল সাড়ে ৭টায় মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, খুলনা-৩ আসনের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান সকাল ৮টায় দৌলতপুর থানার কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে, খুলনা-৪ আসনের খেলাফতে মজলিসের প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন সকাল ৮টায় কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭টায় শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং খুলনা-৬ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ সকাল সাড়ে ৭টায় কয়রার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দেবেন।
যারা নিজেকে ভোট দিতে পারছেন না : এবার খুলনায় বিএনপির ছয়জন, জামায়াতে ইসলামীর পাঁচজন এবং ইসলামী আন্দোলন পাঁচজন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি চারটি আসনে, সিপিবি তিনটি আসনে প্রার্থী দিয়েছে। খেলাফতে মজলিস, ইসলামী ফ্রন্ট, জেএসডি, বাসদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সম অধিকার পরিষদ ও এনডিএম একটি করে আসনে প্রার্থী দিয়েছে। অন্যরা স্বতন্ত্র প্রার্থী। এ ১৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির দুজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনের ৪ জন, খুলনা-৩ আসনের ৭ জন, খুলনা-৫ আসনে ২ জন এবং খুলনা-৪ ও খুলনা-৬ আসনের ১ জন করে প্রার্থী নিজেকে ভোট দিতে পারছেন না।
এর মধ্যে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী কৃষ্ণ নন্দী খুলনা-৫ আসনের চুকনগরের দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকের জি এম রোকনুজ্জামান ঢাকা-১২ আসনের নয়াটোলা আনওয়ারুল উলুম নোমানিয়া কামিল মাদ্রাসা কমপ্লেক্স কেন্দ্রের ভোটার। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে রকেট প্রতীকের প্রবীর গোপাল রায় ঢাকা-১১ আসনের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী পূর্ব রামপুরা কেন্দ্রের এবং বাংলাদেশ সম অধিকার পার্টি (বিইপি) থেকে দোয়াত-কলম প্রতীকের সুব্রত ম-ল বাগেরহাট-৩ আসনের মিঠাখালী ইউনিয়ন পরিষদ নিতাখালী কেন্দ্রের ভোটার।
খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনে হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল খুলনা-২ আসনের পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা কেন্দ্রের ভোটার, এই আসনের বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী জনার্দন দত্ত ঢাকা-১৬ আসনের বর্ধিত পল্লবীর পল্লবী আফতাব উদ্দীন মাদ্রাসার ভোটার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল মামুন খুলনা-২ আসনের চানমারী বাজারের আহমদিয়া এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং কেন্দ্রের ভোটার। এনডিএমের সিংহ প্রতীকের শেখ আরমান হোসেন খুলনা-৫ আসনের উত্তর শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঈন মোহাম্মদ মায়াজ ঢাকা-১০ আসনের কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা কেন্দ্রের, জাহাজ প্রতীকের আবুল হাসনাত সিদ্দিক খুলনা-২ আসনের শহীদ সোহরাওয়ার্দী বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের এবং ঘুড়ি প্রতীকের মুরাদ খান লিটন খুলনা-২ আসনের এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার।
খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের এস এম আজমল হোসেন ঢাকা-৭ আসনের ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চবিদ্যালয়, আজিমপুর রোড, ঢাকা কেন্দ্রের ভোটার। খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি খুলনা-২ আসনের সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয় কেন্দ্রের এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শামিম আরা পারভীন খুলনা-২ আসনের পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভোটার। খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী এস এম মনিরুল হাসান খুলনা-৪ আসনের রূপসা জেবিএম উচ্চবিদ্যালয় মৈশাঘূণী কেন্দ্রের ভোটার।
মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, খুলনার ছয়টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভোট প্রদান সময়সূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে খুলনা-১ আসনে আমীর এজাজ খান সকাল ৮টায় খাড়াবাদ কেন্দ্রে ভোট প্রদান করবেন। খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৮টায় টুটপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল মাওলানা ভাসানী বিদ্যাপীঠে ভোট প্রদান করবেন (সময় পরে জানানো হবে)। খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সবুরুননেছা মহিলা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। খুলনা-৫ আসনে আলহাজ্ব আলী আসগার লবি সেন্ট যোসেফ হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন।
অপরদিকে জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭ টায় শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী সকাল সাড়ে ৭টায় চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সকাল সাড়ে ৭ টায় মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। খুলনা-৩ আসনের (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান সকাল ৮ টায় দৌলতপুর থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. সাখাওয়াত হোসাইন সকাল ৮ টায় কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন এবং খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ সকাল সাড়ে ৭ টায় গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করবেন।
এছাড়া বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুলনা- ০২ আসনে নিজ ভোট প্রদান করবেন। তিনি সকাল ৯টায় নগরীর গোবর চাকা ন্যাশনাল হাই স্কুলে ভোট দেবেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button