খালিশপুর বন্ধ গেট এলাকায় বাসাবাড়িতে চুরি : থানায় অভিযোগ দায়ের

# পরপর দুটি চুরিতে এলাকায় আতঙ্ক
স্টাফ রিপোর্টার ঃ কয়েকদিনের ব্যবধানে খালিশপুর বন্ধ গেট এলাকায় দুটি চুরির ঘটনা ঘটেছে। গত ১২ ফেব্রুয়ারী বন্ধ গেট এলাকায় মোঃ হানিফ সর্দারের বাড়িতে নগত টাকা ও স্মার্ট টিভি চুরি করে নিয়ে যায় চোরেরা। এঘটনায় তিনি গতকাল (১৪ ফেব্রুয়ারী) খালিশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত ২৯ জানুয়ারী খালিশপুর বন্ধ গেট এলাকায় অশোকের দোকানে নগত ১৯ হাজার ৫শ টাকা চুরি হয়ে যায়। হানিফ সর্দার অভিযোগে উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ৬টা থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত অজ্ঞাতনামা কিছু চোরেরা খালিশপুর বন্ধ গেট এলাকায় পুরাতন যশোর রোডস্থ আমার বাসার পিছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা আমার বাসার অ্যয়ারড্রব এ থাকা ৬ হাজার ৯শ টাকা এবং দেওয়ালে রাখা একটি এলইডি স্মার্ট টেলিভিশন (৩২ ইঞ্চি) নিয়ে পালিয়ে যায়। এঘটনায় খালিশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানান, এ বিষয়টি অবগত হলাম। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

