স্থানীয় সংবাদ

মহানগরী জামায়াত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

# শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় #

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী ও অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইনের নেতৃত্বে তাকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।
এ সময় খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর নিয়াজ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জান, বি এল কলেজের সাবেক ভিপি মো. জাহাঙ্গীর কবির, বি এল কলেজের সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, ফিরোজ আহম্মাদ তুহিন, শ্রমিকনেতা শাহিনুল ইসলাম, মাহবুবুর রহমান জুনায়েদ, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, আলহামদুলিল্লাহ। আমি এ বিজয় জুলাইযোদ্ধা, বিভিন্ন সময় ফ্যাসিবাদ আন্দোলনের শহীদ, জুলাই-আগস্ট গণঅভুত্থানের শহীদ ও খুলনাবাসীর প্রতি উৎসর্গ করছি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবেই আমার প্রধান লক্ষ্য। তিনি বলেন, আল্লাহ তায়ালা এই বিজয়ের মাধ্যমে আমার ওপর অনেক বড় দায়িত্ব অর্পণ করেছেন। আমি এলাকার চঁাঁদাবাজীমুক্ত, বৈষম্যহীন, উন্নয়ন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবো। সরকারের উন্নয়ন কর্মকা-ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও মিষ্টিমুখ করান। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা অব্যাহত রয়েছে।
খুলনা মহানগরী জামায়াত নেতৃবৃন্দ বলেন, আলহামদুলিল্লাহ। ন্যায় ও ইনসাফের এ বিজয় খুলনাবাসীর বিজয়। দীর্ঘদিন পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাবেন এবং খুলনার উন্নয়নকে অগ্রাধিকার দিবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button