বিনোদন

‘যিনিই আসুক, আমাদের দুঃখ বুঝবেন’ : দিলারা জামান

প্রবাহ বিনোদন ঃ দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় ভোট দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবারের ভট দেওয়ার অনুভূতি ব্যক্তি করেন তিনি। দিলারা জামান বলেন, খুব ভালো একটা শান্ত পরিবেশে ভোট দিতে পারলাম এবং নিশ্চিন্ত মনে এবার এই চিহ্ন নিয়ে যাচ্ছি। আর এর আগে কিন্তু এসে দেখেছি যে ভোট হয়ে গেছে। তো এবার আল্লাহর কাছে লাখ শুকুরিয়া; যিনিই আসুন, আমাদের কথা বলবেন, আমাদের দুঃখ বুঝবেন, সাধারণ মানুষের তারা প্রতিনিধি হবেন এবং আমাদের জন্যই তারা কাজ করবেন- এই আশাই আর কি। উলেখ্য, শোবিজ অঙ্গনের অনেক তারকাই বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেন। সারাদেশে এদিন সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলেছে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button