স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সড়ক দুর্ঘটনার শিকার সোলিম গাজী

ডুমুরিয়া খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় পিক-আপের ধাক্কায় আহত সোলিম হোসেন গাজী (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। রোববার সন্ধায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাসষ্ট্রান্ড নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। তিনি উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে সোলিম হোসেন গাজী কেনাকাটা করতে কাঁঠালতলা বাজারে যান। কেনাকাটা শেষে রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। দ্রুত গতিতে আসা একটি পিক-আপ গাড়ী তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তা ছাড়া খানিক দুরে ছিটকে পড়েন। তখন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্ত ঝরতে থাকে। এমন পরিস্থিতিতে বাজারের লোকজন তাকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে কিছুক্ষণের মধ্যে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
এ প্রসঙ্গে চুকনগরস্থ খর্ণিয়া হায়ওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ শেখ মোঃ নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তারপর দুর্ঘটনায় কবলিত ওই ব্যক্তিকে উদ্ধার শেষে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়, এবং পিক-আপটি জব্দ করা হয়েছে। তবে তিনি মারা গেছেন এমন ম্যাসেজ কেউ দেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button